ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

‘ফায়ারের সদস্যরা যেকোনো দুর্ঘটনায় মানুষের পাশে থাকেন’’

জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ফায়ার সার্ভিসের সদস্যরা শুধু অগ্নিকাণ্ডেই নয়, যেকোনো প্রাকৃতিক বিপর্যয় ও দুর্ঘটনায় মানুষের পাশে থাকেন।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় এক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ডের সময় নিজের জীবন ও সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেন না। তারা অপরের জীবন ও তাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করেন। ’

একইভাবে পুলিশ সদস্যরাও কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে। পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা দেশের মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে। এটা অব্যাহত রাখতে হবে। যেকোনো দুর্যোগে তারা আগামীতেও পাশে থাকবে, বলেন ডিএমপি কমিশনার।

এর আগে ডিএমপি হেডকোয়ার্টার্সে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় ডিএমপি হেডকোয়ার্টার্সে ফায়ার সার্ভিসের একদল কর্মী অগ্নি নির্বাপণ সরঞ্জামের সাহায্যে মহড়া সম্পন্ন করে।

মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নিনির্বাপণ যন্ত্র ও পানিবাহী গাড়ির সাহায্যে কিভাবে আগুন নেভাতে হয়, বহুতল ভবনে আটকে পড়া লোকজন, গাড়ি, স্ট্রেচার ও রশির সাহায্যে মানুষ উদ্ধারসহ এয়ার প্যাকে লাফ দিয়ে কিভাবে জীবন বাঁচানো যায়, তা শেখানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

‘ফায়ারের সদস্যরা যেকোনো দুর্ঘটনায় মানুষের পাশে থাকেন’’

আপডেট টাইম : ১২:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০