ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শাহাবুদ্দিন আহমদ হলেন টোকিওর রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক: জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন শাহাবুদ্দিন আহমদ।

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণ করেন।

যোগ দেওয়ার সময় তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ ও অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এছাড়া জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। রাষ্ট্রদূত ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এবং বঙ্গবন্ধু পরিবারের সব সদস্যের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রদূত নিয়োগ করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়নে এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেন। রাষ্ট্রদূত আহমদ এজন্য প্রবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি বাংলাদেশ সরকারের সচিব হিসাবে খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট ফাইন্যান্সে এম এস করেন।

পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শাহাবুদ্দিন আহমদ হলেন টোকিওর রাষ্ট্রদূত

আপডেট টাইম : ০৬:০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০