ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর ফোন

নিউজ ডেস্ক: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ড. মার্ক টি এসপার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে তার দেশের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে তার দেশের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।’

প্রেস সচিব বলেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উদাতা প্রদর্শনের প্রশংসা করেন এবং এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

প্রতিরক্ষা মন্ত্রী এসপার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণে উচ্চ পর্যায়ে সংলাপ ও আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এসপার একমত হন।

তিনি করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রাণহানিতে শোক প্রকাশ করেন এবং করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

ইহসানুল করিম বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুইদেশ ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে বলে প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আশা প্রকাশ করেন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এসপার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। এছাড়া তিনি গতমাসে বৈরুত বন্দরে বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন।

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ তার ‘প্রোডাক্টিভ রোল’ অব্যাহত রাখবে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সমর্থন দিয়ে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে কথা বলেন এবং নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

প্রতিরক্ষা মন্ত্রী এসপার বলেন, তার সরকার বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি অথবা ভবিষ্যতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাহায্য করতে প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে প্রত্যার্পণে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

প্রেস সচিব ইহসানুল করিম বলেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এসপার এ ব্যাপারে সহযোগিতা করার বিষয় প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন। সূত্র: বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর ফোন

আপডেট টাইম : ১১:৪৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০