ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আরও ২০ যাত্রীবাহী ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক: দ্বিতীয় ধাপে আরও ২০টি কমিউটার, মেইল, এক্সপ্রেস ও লোকাল যাত্রীবাহী ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন রুটে এসব কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। পর্যায়ক্রমে আগামী ১৬ সেপ্টেম্বর তৃতীয় ধাপে নতুন করে চলাচলের জন্য আরও ১৮ জোড়া যাত্রীবাহী ট্রেন নামবে।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার এ তথ‌্য জানিয়েন।

তিনি জানান, এখন সব মিনিয়ে মোট ৯১ জোড়া, অর্থাৎ ১৮২ টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে বিভিন্ন রুটে। সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল করে ৩৬২টি।

আজ থেকে যেসব ট্রেন পরিচালনা করছে রেলওয়ে সেগুলো হলো— চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা রুটে সুরমা মেইল, নোয়াখালীর-ঢাকা-নোয়াখালী রুটে নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ এক্সপ্রেস, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে ভাওয়াল এক্সপ্রেস, ময়মনসিংহ-বঙ্গবন্ধু সেতু পূর্ব-ময়মনসিংহ রুটে ধলেশ্বরী এক্সপ্রেস, চাঁদপুর-লাকসাম-চাঁদপুর রুটে চাঁদপুর কমিউটার, নোয়াখালী-লাকসাম-নোয়াখালীর রুটে নোয়াখালী কমিউটার।

এদিকে, যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কোচের ধারণ ক্ষমতার ৫০ শত‌াংশ টিকিট বিক্রি অব্যাহত রয়েছে। কমিউটার-মেইল-লোকাল এসব বেশিরভাগ ট্রেনের টিকিট কাউন্টারে দেওয়া হচ্ছে। তবে আন্তঃনগর ট্রেনের ২৫ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে ও ২৫ শতাংশ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। সরকারের নির্দেশনার পর গত ৩১ মে থেকে আন্তঃনগর ট্রেন চালু করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আরও ২০ যাত্রীবাহী ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে

আপডেট টাইম : ০৭:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০