ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে:তথ্য প্রতিমন্ত্রী সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান

ইউএনওডিসি মাদক পুনর্বাসন কেন্দ্র ও দুর্নীতি দমনে সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশে জাতীয় মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপন এবং সন্ত্রাস বিষয়ক অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমন বিষয়ক দপ্তর- ইউএনওডিসি। এছাড়া বাংলাদেশের দুর্নীতি দমন বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানেও সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএনওডিসি।

বুধবার বিকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউএনওডিসি’র মহাপরিচালকের সঙ্গে আইনমন্ত্রীর মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের দ্বিপাক্ষীক আলোচনায় ওই আশ্বাস দেয়া হয়।

বৈঠকে বাংলাদেশও মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ ও দুর্নীতি দমনে ইউএনওডিসি-কে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের (ইউএনসিএসি) বাস্তবায়ন পর্যালোচনা পর্বের দশম অধিবেশনের পার্শ্ব আলোচনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ২৭-২৯ মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ সম্মেলন চলবে।

বৈঠকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর প্রমুখ বাংলাদেশ প্রতিনিধি দলে অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

ইউএনওডিসি মাদক পুনর্বাসন কেন্দ্র ও দুর্নীতি দমনে সহযোগিতার আশ্বাস

আপডেট টাইম : ১১:৫৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯