ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আর্সেনালকে উড়িয়ে দিয়ে চেলসি চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ : একটি দুটি বছর নয়, ২৯ বছরের কোচিং ক্যারিয়ার মাউরিজিও সারির। এই লম্বা সময়ে তিনি বিভিন্ন দেশের ১৯টি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন। কিন্তু কখনো কোনো বড় শিরোপা জিততে পারেননি।

অবশেষে তার সেই আক্ষেপ ঘুচিয়েছে তার চেলসির শিষ্যরা। বুধবার রাতে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে স্বদেশি ক্লাব আর্সেনালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে চেলসি।

সবশেষ ২০১২ সালে ইউরোপা লিগের প্রথম শিরোপা জিতেছিল ব্লুজরা। তার ৭ বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তুললো তারা। দুইবার ফাইনালে উঠে দুইবারই শিরোপা ঘরে তুললো চেলসি।

অন্যদিকে ১৯ বছর পর ফাইনালে উঠেছিল আর্সেনাল। সুযোগ ছিল প্রথম শিরোপা জয়ের। কিন্তু আবারো রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল তাদেরকে।

আজারবাইজানের বাকু শহরের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অবশ্য প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধে হয় পাঁচ-পাঁচটি গোল। তার মধ্যে চেলসি করে চারটি। আর আর্সেনাল করে একটি। চেলসির হয়ে জোড়া গোল করেছেন ইডেন হ্যাজার্ড (৬৫ ও ৭২ মি.)। পাশাপাশি তিনি একটি গোলে সহায়তাও করেছেন।

চেলসির হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন বেলজিয়ামের এই তারকা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুমে তিনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে যাচ্ছেন। ম্যাচ শেষে ২৮ বছর বয়সী হ্যাজার্ড বলেছেন, ‘আমি মনে করছি এটাই বিদায়ী ম্যাচ। তবে, ফুটবলে কখন কী হয়, সেটা বলা কঠিন।’

কোচ সারি অবশ্য হ্যাজার্ডের যেকোনো সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন বলে জানিয়েছেন, ‘আমি জানি সে চেলসি ছাড়তে চাচ্ছে। তার সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মান জানাতে হবে। সে অসাধারণ একজন খেলোয়াড়। তাকে বুঝতে আমার দুই-তিন মাস সময় লেগেছে। এখন আমি তার সম্পর্কে জানি। সে দারুণ একজন মানুষ। বিস্ময়কর একজন খেলোয়াড়।’

চেলসির হয়ে একটি করে গোল করেছেন অলিভার জিরোড (৪৯ মি.) ও পেদ্রো (৬০ মি.)। আর্সেনালের পক্ষে একটি গোল করেছেন আলেক্স আইয়োবি। যেটা কেবল ব্যবধানই কমিয়েছে। অবশ্য ৬৯ মিনিটে হওয়া তার গোলটি ছিল দেখার মতো। ডি বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট গতির এক শটে বল জালে পাঠান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আর্সেনালকে উড়িয়ে দিয়ে চেলসি চ্যাম্পিয়ন

আপডেট টাইম : ১২:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯