ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ওমরার জন্য কাবা ঘর খুলছে ৪ অক্টোবর থেকে

অনলাইন ডেস্ক: করোনা মহামারির কারণে ওমরাহ পালনের যে বিধিনিষেধ দেওয়া হয়েছে তা ধীরে ধীরে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

তথ্যমতে, বর্তমানে করোনা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি সৌদি আরব ও বিভিন্ন দেশ থেকে মুসলিম সম্প্রদায়ের ওমরাহ পালনের আগ্রহ বেড়েছে। তাই স্বাস্থ্যের বিষয়ে বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালনের ক্ষেত্রে অনুমতি দিয়েছে সৌদি সরকার।

আগামী ৪ অক্টোবর থেকে চার ধাপে এ বিধিনিষেধ তোলা হবে। প্রথম ধাপে, শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত ৩০ শতাংশ নাগরিক ও প্রবাসী ওমরাহ পালন করার অনুমতি পাবেন। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

দ্বিতীয় ধাপে, ৭৫ শতাংশ সৌদি নাগরিক ও প্রবাসীরা আগামী ১৮ অক্টোবর থেকে ওমরাহ পালনের পাশাপাশি হযরত মুহম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত ও আরো দুটি শীর্ষ মসজিদে নামাজ পড়ার অনুমতি পাবেন।

তৃতীয় ধাপে, আগামী ১ নভেম্বর থেকে বিশ্বের অন্য দেশের ২০ হাজার নাগরিকরাও ওমরাহ পালন করতে পারবেন। আনুষ্ঠানিকভাবে করোনা মহামারির ঝুঁকি শেষ না হওয়া পর্যন্ত এটি চলবে। করোনা ঝুঁকি কম এমন দেশের নাগরিকদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

চতুর্থ ধাপে কর্তৃপক্ষ যদি মনে করেন করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে সেক্ষেত্রে সবাইকে ওমরাহ পালন ও রওজা মোবারক জিয়ারতের অনুমতি দেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ওমরার জন্য কাবা ঘর খুলছে ৪ অক্টোবর থেকে

আপডেট টাইম : ০৫:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০