ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি কথা বললেই গুম নয়তো খুন : মোশাররফ

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতির সরকার অলিখিত বাকশালের দিকে এগিয়ে চলেছে। এখানে কথা বললেই গুম নয়তো খুন হতে হচ্ছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াবাজার ইউসুফ মার্কেটে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোশাররফ হোসেন বলেন, ‘দেশে এখন প্রকাশ্যে লুটপাট চলছে, রূপপুরে বালিশ কেলেঙ্কারির কথা এখন মানুষের মুখে মুখে। মেগা প্রজেক্ট মেগা দুর্নীতির সরকার অলিখিত বাকশালের দিকে এগিয়ে চলছে। এখানে কথা বললেই গুম নয়তো খুন। এই অত্যাচারের মরণখেলা আর কত দিন চলবে?’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানেই সফল হয়েছিলেন, সেখানেই আওয়ামী লীগ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সে কারণেই নিজেদের ব্যর্থতা লুকাতে ভোট ডাকাতি ও দুর্নীতিকে বেছে নিয়েছে আওয়ামী লীগ।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘আওয়ামী লীগ শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়। সে কারণে রাজনৈতিক রোষানলের শিকার হয়ে নিরপরাধ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাসের পর মাস কারাগারে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বেগম জিয়ার একমাত্র অপরাধ তিনি আপসহীন ও গণতন্ত্রকামী।’

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারের সভাপতিত্বে ও দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধা, সাবেক কমিশনার নবীউল্লাহ নবী ও যুগ্ম সম্পাদক মো. ফরহাদ হোসেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি কথা বললেই গুম নয়তো খুন : মোশাররফ

আপডেট টাইম : ১১:৫৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯