ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

‘সব ভ্যাকসিন কার্যকর হবে, এমন নিশ্চয়তা দেয়া সম্ভব নয়’

ডেস্ক: করোনাভাইরাস অতিমারী থেকে মুক্তি পেতে মরিয়া সারা পৃথিবীর মানুষ তাকিয়ে রয়েছেন ভ্যাকসিন কবে আসবে, সেদিকে। আগামী বছরের শুরুতেই দেশে পর্যাপ্ত করোনা ভ্যাকসিন মিলবে, এমন আশা প্রকাশ করেছেন অনেকেই। কিন্তু এই পরিস্থিতিতে আশার কথা শোনাতে পারলেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেডরোজ আধানম ঘেব্রিয়েসুস। তিনি মেনেই নিলেন, করোনার সব ভ্যাকসিনই যে কাজ করবে, এমন নিশ্চয়তা দেয়া সম্ভব নয়।

এক ভারচুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘আমরা কোনো নিশ্চয়তা দিতে পারব না যে পরীক্ষাধীন সব ভ্যাকসিনই কার্যকরী হবে। যত বেশি স্বেচ্ছাসেবকদের উপর আমরা পরীক্ষা করতে দেব, তত একটি নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিনের খোঁজ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে।’’

তিনি আরো বলেন, ‘‘প্রায় দু’ই শ’টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে গোটা বিশ্বে। ভ্যাকসিন তৈরির ইতিহাস আমাদের বলে দিচ্ছে, কেউ কেউ ব্যর্থ হবে, কেউ সফল হবে।’’ কোভিড-১৯’এর ভ্যাকসিন আবিষ্কার যে কোনো প্রতিযোগিতা নয়, সে কথা ফের মনে করিয়ে দিয়ে হু প্রধানের পরামর্শ, দেশগুলোকে একে অপরকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। সমস্ত দেশকে এ বিষয়ে একযোগে কাজ করার পরামর্শ দিয়ে তিনি জানান, করোনা প্রতিষেধর আবিষ্কার করা সব দেশেরই মূল লক্ষ্য। যে দেশগুলো গবেষণায় এগিয়ে গেছে, তাদের উচিত বাকিদের সাহায্য করা।

হু প্রধানে কথায়, ‘‘এটা কোনো চ্যারিটির বিষয় নয়। একসঙ্গেই আমাদের ডুবতে হবে বা ভাসতে হবে। এই অতিমারীকে খতম করতে এবং গোটা বিশ্বের অর্থনীতিকে চাঙ্গা করার দ্রুততম পথ হলো, সব দেশেরই কিছু কিছু মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা। কিছু কিছু দেশের সব মানুষের শরীরে তা প্রয়োগ নয়।’’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘সব ভ্যাকসিন কার্যকর হবে, এমন নিশ্চয়তা দেয়া সম্ভব নয়’

আপডেট টাইম : ০৯:৪৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০