ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ ৪ নেতা দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‎পিরোজপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গ্রেপ্তার

বাংলাদেশ বিশ্বে ডিজিটাল সংসদের অনুকরণীয় হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদকে বিশ্বের আধুনিকতম ডিজিটাল সংসদ হিসেবে গড়ে তোলা হবে। এ সংসদ হবে বিশ্বে ডিজিটাল সংসদের অনুকরণীয় দৃষ্টান্ত। এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে সরকার।’

বৃহস্পতিবার সংসদ ভবনের শপথ কক্ষে ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন ও পরিকল্পনা ল্যাব’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদ সচিবালয়, এটুআই প্রোগ্রাম ও আইসিটি ডিভিশনের যৌথ উদ্যোগে ছয় দিনব্যাপী এ কর্মশালা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত নতুন চিন্তার দ্বার উন্মোচন করে। তিনি স্বপ্ন দেখেছিলেন প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গঠনের। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবতা।’ ২০২১ সালের মধ্যেই সংসদ সদস্যরা যেকোনো স্থান থেকে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সংসদ কার্যক্রমে অংশ নিতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন পলক।’

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. মো. শামসুল আরেফিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এম এন জিয়াউল আলম। এ ছাড়া বক্তব্য দেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান, এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী, জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব (ট্রেনিং অ্যান্ড প্রিভিলেইজ) এস এম মঞ্জুর।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (আইপিএ) এ ওয়াই এম গোলাম কিবরিয়া, অতিরিক্ত সচিব (এ এস) নুরুজ্জামান আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছয় দিনব্যাপী কর্মশালায় জাতীয় সংসদ সচিবালয়ের ৪৬ জন কর্মকর্তা অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ ৪ নেতা

বাংলাদেশ বিশ্বে ডিজিটাল সংসদের অনুকরণীয় হবে

আপডেট টাইম : ০১:২৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯