ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ধূমপায়ীর পাশাপাশি পরোক্ষভাবে অধূমপায়ীকেও সমানভাবে ক্ষতিগ্রস্ত করে : রাষ্ট্রপতি

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তামাক ও ধূমপান সংক্রান্ত আইন ও বিধি-বিধানের সঠিক প্রতিপালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মে) এক বাণীতে এ আহ্বান জানান।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ শুক্রবার ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তামাকমুক্ত দিবসের এবারের প্রতিপাদ্য ‘তামাকে হয় ফুসফুস ক্ষয়, সুস্বাস্থ্য কাম্য তামাক নয়’ যথার্থ হয়েছে বলে মনে করেন তিনি।
তামাক মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয় উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ধূমপানকে বলা হয় মাদক সেবনের প্রবেশ পথ। তামাক সেবনের মাধ্যমে তরুণ প্রজন্ম মাদকের দিকে ধাবিত হয়ে পরিবার ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে।

তিনি বলেন, তামাক ও ধূমপান ধূমপায়ীর পাশাপাশি পরোক্ষভাবে অধূমপায়ীকেও সমানভাবে ক্ষতিগ্রস্ত করে। তামাকের কারণে পৃথিবীতে প্রতিবছর ৭০ লাখেরও বেশি মানুষ অকালে মারা যায়। টোব্যাকো অ্যাটলাসের তথ্যানুযায়ী, বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ৬১ হাজার মানুষ তামাক ব্যবহারজনিত অসুখে মৃত্যুবরণ করে।

রাষ্ট্রপতি বলেন, তামাক ব্যবহারজনিত অসুস্থতা দেশের চিকিৎসা সেবার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই তামাক প্রতিরোধে সমাজের সর্বস্তরে এর ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি।

আবদুল হামিদ তামাক ব্যবহারে নিরুৎসাহিত করতে সচেতন নাগরিক সমাজ, তামাক ও ধূমপান বিরোধী বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমগুলোর সমন্বিত প্রয়াসও অত্যন্ত জরুরি বলে জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা তামাক ও ধূমপানমুক্ত একটি সমাজ গড়ে তুলতে সক্ষম হবো।

রাষ্ট্রপতি বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ধূমপায়ীর পাশাপাশি পরোক্ষভাবে অধূমপায়ীকেও সমানভাবে ক্ষতিগ্রস্ত করে : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:১৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯