ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

চিত্রনায়িকার মুঠোফোনে পর্নো ভিডিও

ডেস্ক: ভারতের কর্নাটকের চাঞ্চল্যকর মাদক মামলাকে কেন্দ্র করে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। এ মামলায় গ্রেপ্তার হয়েছেন দক্ষিণী সিনেমার চিত্রনায়িকা সঞ্জনা গালরানি ও রাগিনি দ্বিবেদিকে। তাদের জামিন আবেদন বাতিল করেছেন আদালত। এসব তথ্য সবারই জানা। সর্বশেষ খবর হলোÑএই দুই চিত্রনায়িকার মুঠোফোনে পর্নো ভিডিও পেয়েছে পুলিশ। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এই দুই অভিনেত্রী হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে যেসব ডাটা ডিলিট করেছিলেন, তা পুনরুদ্ধার করেছে পুলিশ। সেখানে অনেক অভিনেত্রী ও অন্য নারীদের নগ্ন ছবি ও পর্নো ভিডিও পাওয়া গিয়েছে। পতিতাবৃত্তির সঙ্গে এই দুই নায়িকার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই দুই নায়িকার মুঠোফানে যাদের নগ্ন ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য খুব শিগগির ডাকবে পুলিশ। পুলিশ বিশদভাবে তদন্ত শুরু করেছে, এতে করে অনেক নামী নায়িকার নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে। চিত্রনায়িকা সঞ্জনার সম্পত্তির পরিমান জানতে পেরে হতবাক হয়েছেন তারা। পুলিশ ধারণা করছে, পতিতাবৃত্তির এই র‌্যাকেট তাদের মোটা অঙ্কের আয়ের উৎস। ২০০৫ সালে তেলেগু ভাষার ‘সোগাড়ু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সঞ্জনা। এরপর তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষার ৪৭টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে রাগিনি দ্বিবেদি ২০০৯ সালে কন্নড় ভাষার ‘ভীরা মড়কারি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ও হিন্দি ভাষার ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সেরা অভিনেত্রী হিসেবে একাধিকবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন এই নায়িকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

চিত্রনায়িকার মুঠোফোনে পর্নো ভিডিও

আপডেট টাইম : ০৯:৫৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০