ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

১০ মিনিটেই ভেঙ্গে গেছে নায়িকার সংসার

বিখ্যাত অটোমান বা উসমান সা¤্রাজ্যের প্রবক্তা দিরিলিস এরতুগ্রুল। এ সা¤্রাজ্য প্রতিষ্ঠার কাহিনি নিয়ে নির্মিত ঐতিহাসিক ড্রামা সিরিয়াল ‘দিরিলিস এরতুগ্রুল’ বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি দর্শক দেখেছেন এই হিসেবে সিরিয়ালটি গিনেস বুকে নাম উঠিয়েছে সম্প্রতি। এ সিরিয়ালে দিরিলিসের স্ত্রী হালিমে সুলতানের ভূমিকায় অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছেন এসরা বিলজিক। এ অভিনেত্রী ভালোবেসে ঘর বেঁধেছিলেন তুরস্কের ফুটবলার গোখন তোরের সঙ্গে। সেই ঘরে এখন বিরহের দাবানল। ১০ মিনিটেই ভেঙ্গে গেছে ছয় বছর ভালোবেসে পাতা এসরার সংসার! তুরস্কের ইন্টারন্যাশনাল দ্য নিউজ জানাচ্ছে, ‘দিরিলিস’খ্যাত এই তারকা অভিনেত্রী ২০১৪ সাল থেকে প্রেম শুরু করেন তোরের সঙ্গে। ২০১৭ সালে তুরস্কের প্রসিডেন্ট তাইপ এরদোগানের উপস্থিতিতে তারা বিয়ে করেন জমকালো আয়োজনে। তবে ব্যক্তিগত নানা কারণে আর একসঙ্গে থাকা হচ্ছে না তাদের। গেল মে মাসে তারা বিচ্ছেদ কাজ সম্পন্ন করেছেন। এজন্য আদালতে হাজির হয়েছিলেন তুরস্কের এই দুই তারকা। সেখানে এসরাকে তার সাবেক স্বামী তোরের সম্পদের উপর দাবি আছে কি না জিজ্ঞেস করে আদালত। জবাবে তিনি বলেন, তোরের কাছে তার কিছুই প্রত্যাশা নেই। কোনো সম্পত্তি তিনি চান না। মুক্তি চান সম্পর্ক থেকে। এদিকে তোরেকে জিজ্ঞেস করা হলে তিনিও তার স্ত্রীর সম্পর্কে কোনো অভিযোগ বা সমস্যার কথা বলেননি। তাই দুই পক্ষের অনুমতিকে মাত্র ১০ মিনিটেই শেষ হয়েছে তাদের ডিভোর্স কার্যক্রম। প্রসঙ্গত, সদ্যই একা হয়ে যাওয়া এসরা তার হিট ড্রামা ‘রামো’র নতুন মৌসুম নিয়ে আবারো ফিরছেন দর্শকদের সামনে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

১০ মিনিটেই ভেঙ্গে গেছে নায়িকার সংসার

আপডেট টাইম : ১০:৩৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০