ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মাওলানা মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিবেদক: কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান। তিনি যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ শনিবার যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের মজলিসের  বৈঠকে সদস্যরা প্রত্যক্ষ ভোটে তাকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করেন।

বেফাক সূত্রে জানা যায়, বৈঠকে প্রায় ১২৫ জন সদস্য উপস্থিত ছিলেন। ব্যালটবাক্সের গণনা অনুযায়ী মাওলানা মাহমুদুল হাসান পেয়েছেন ৬৪ ভোট। তার নিকটবর্তী মাওলানা নূর হোসাইন কাসেমী পেয়েছেন ৫০ ভোট। আর হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী পেয়েছেন মাত্র ৩ ভোট।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন বেফাকের সহসভাপতি মুফতি মো. ওয়াক্কাস। তার সাথে ছিলেন খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম জিহাদী, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের মাদরাসায়ে নূরে মদিনার মুহতামিম আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী ও ঢালকানগর মাদরাসার মুহতামিম মাওলানা জাফর আহমদ।

গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বেফাকের সভাপতি আল্লামা আহমদ শফী মারা যাওয়ায় এই পদটি শূন্য হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মাওলানা মাহমুদুল হাসান

আপডেট টাইম : ০৮:৩৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০