ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

পবিত্র ওমরাহ পালন শুরু আজ থেকে

ধর্ম ডেস্ক: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আজ রোববার (৪ অক্টোবর) থেকে ওমরাহ হজ পালনের জন্য খুলে দেওয়া হয়েছে পবিত্র মক্কা ও মদিনা।

এবার প্রথম ধাপে সৌদি আরবে অবস্থানকারী স্থানীয় ও প্রবাসীরা নির্ধারিত নিয়ম ও শর্ত পালন সাপেক্ষে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ–বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানদের অন্যতম দুই পবিত্র মসজিদের জেয়ারত ও ওমরাহ পালনের জন্য প্রথম ধাপে প্রতিদিন ছয় হাজার মুসল্লি সুযোগ পাবেন। দিনে ১২টি গ্রুপে বিভক্ত হয়ে ওমরাহ ও জেয়ারতের কাজ সম্পন্ন করতে হবে। প্রতি গ্রুপে ৫০০ ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন।

সৌদি গেজেট জানিয়েছে, করোনার সংক্রমণ এড়াতে সর্বোচ্চ সতর্কতা পদক্ষেপসহ মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববি হাজিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। মসজিদুল হারামে ওমরাহর আনুষ্ঠানিকতা পালনে সহায়তার জন্য অন্তত এক হাজার কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ওমরাহ শুরু হওয়ার আগে মসজিদুল হারাম দিনে ১০ বার পরিষ্কার করা হয়েছে এবং হাজিদের যাওয়ার পরও দিনে ১০ বার পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে। দিনে ছয়বার টয়লেটগুলো স্যানিটাইজেশন, মসজিদের কার্পেট জীবাণুমুক্তকরণ, জমজম কূপের চারপাশ জীবাণুমক্তকরণ এবং হাজিদের জন্য যেসব যান ব্যবহার করা হবে সব জীবাণুমুক্ত করা হয়েছে। করোনামুক্ত রাখতে দুই পবিত্র মসজিদেই থার্মাল ক্যামেরা বসানো হয়েছে।

এদিকে, সীমিত পরিসরে ওমরাহ পালনের আবেদনের জন্য সৌদি সরকার যে অ্যাপ চালু করেছে তাতে পাঁট দিনে আবেদন করে ১ লাখ ৮ হাজার ৪১ জন চূড়ান্ত অনুমতি পেয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

পবিত্র ওমরাহ পালন শুরু আজ থেকে

আপডেট টাইম : ১২:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০