ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারী নির্যাতনসহ যেকোনো অপরাধের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সরকার: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার নারী নির্যাতনসহ যে কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আজ রোববার সকালে বিআরটিসির সদর দফতরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

বিএনপির আন্দোলনের ওপর জনগণের কোনো আস্থা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানুষের সাড়া না পেয়ে বিএনপি বারবার ব্যর্থ চেষ্টা করছে, তারা একবার কোটা সংস্কার আন্দোলন, আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে।

তিনি বলেন, বিএনপি ১১ বছর ধারাবাহিকভাবে আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। তাদের নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশের গতিবিধির খবর নেন।

ওবায়দুল কাদের বলেন, জণগণের সম্পৃক্ততা যদি কোনো আন্দোলনে না থাকে তা হলে সে আন্দোলন ব্যর্থ হতে বাধ্য। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো বাধা দেবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে শান্তিপূর্ণ পরিস্থিতি বিনষ্ট করতে চাইলে, সহিংসতা ছড়ালে জণগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
বিআরটিসি সদর দফতরে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এহছানে এলাহি প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

নারী নির্যাতনসহ যেকোনো অপরাধের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সরকার: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৫:৪৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০