ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জাপা থেকে পদত্যাগ করলেন অভিনেতা সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির সভাপতিমণ্ডলীর চিত্র তারকা মাসুদ পারভেজ (সোহেল রানা)। ১০ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বরাবর রেজিস্টার্ড ডাকযোগে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, তৃণমূলের কর্মীদের যথাযথ মূল্যায়ন না করা এবং দেশজুড়ে নিবেদিতপ্রাণ নেতাদের অবমূল্যায়ন করাকে আমার পদত্যাগের কারণ বলব।

তিনি আরো বলেন, পার্টিতে এখন যারা রয়েছেন, বলছি না তারা খারাপ, কিন্তু তাদের চেয়েও নিবেদিতপ্রাণ, শিক্ষিত কর্মী দলে রয়েছেন। তাদের মূল্যায়ন করা হলো না। এ নিয়ে তৃণমূলের কর্মীরাও হতাশ। আমি ব্যথিত। তাই পদত্যাগ করেছি।

প্রসঙ্গত, ২০০৯ সালে তিনি হুট করেই জাপাতে যোগ দিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন। জাতীয় পার্টির তখনকার চেয়ারম্যান এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টার দায়িত্বেও ছিলেন তিনি। জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় সভাপতির পদে ছিলেন তিনি। তবে সেই পদও ছেড়েছেন সোহেল রানা। ছাত্রজীবনে ছাত্রলীগের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের ভিপি ছিলেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

জাপা থেকে পদত্যাগ করলেন অভিনেতা সোহেল রানা

আপডেট টাইম : ০৯:২৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০