ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী

ময়মনসিংহে আওয়ামী লীগ নেত্রীর নেতৃত্বে বাড়িতে হামলা ও দখলের চেষ্টা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর নেতৃত্বে বাড়িতে হামলা ও দখলের চেষ্টা হয়েছে। আজ শুক্রবার সকালে ময়মনসিংহ শহরের চড় কালীবাড়ি রোডে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সাবেক মহিলা লীগ নেত্রী ও তার স্বামী হাবিবুল্লাহর অর্ধশতাধীক সন্ত্রাসী চড়কালীবাড়ি রোড়ের এনাম তালুকদারে বাড়িতে দখল ও হত্যার উদ্দেশ্য হামলা চালায়।

এসময় এনাম তালুকদার হামলাকারীর আঘাতে গুরুতর আহত হন। বর্তমানে তিনি ময়মনসিংহ বিভাগীয় মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে , সাবেক মহিলা লীগ নেত্রী পারভিনের সঙ্গে ছিলেন তার ভাড়া করা আব্দুল রাজ্জাক ও তার ছেলেসহ কৃষ্ঠপুর গ্রাম থেকে ভাড়া করা অর্ধশতাধিক সন্ত্রাসী।

হামলাকারীরা ভিক্টিমদের বাড়ির একাংশ দখল করে জোরপূর্বক মাটি ভরাটের চেষ্টা করছিল। এসময় ভিক্টিম ফেসবুক লাইভ করলে তাদের কুকর্ম প্রকাশের ভয়ে ক্ষিপ্ত হয়ে এনাম তালুকদারের উপর উপুর্যুপরি আক্রমণ চালায় এবং আইনের দ্বারস্থ হলে হত্যার হুমকি দেয়। জমিটি নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে একটি মামলা চলছে। মামলা চলাকালীন উভয় পক্ষকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নিষেধ করেছে পুলিশ। কিন্তু পুলিশের আদেশ অমান্য করে আজ তারা হামলা চালায়।

আহত এনাম তালুকদার সাংবাদিকদের জনান, তার আত্মীয় ঢাকায় থাকায় মামলা করা সম্ভব হয়নি। আজ তার আত্মীয়-স্বজন এসে মামলা করবেন বলে জানান। একইসঙ্গে তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তাই পুলিশসহ প্রশাসনের সাহায্য কামনা করেছেন। অভিযোগের ব্যাপারে হামলাকারী হাবিবুল্লাহ ও তার স্ত্রী পারভীনের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী

ময়মনসিংহে আওয়ামী লীগ নেত্রীর নেতৃত্বে বাড়িতে হামলা ও দখলের চেষ্টা

আপডেট টাইম : ০৯:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০