ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সিঙ্গাপুরে এক কর্মশালা শেষে দেশে ফিরেছেন স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: সিঙ্গাপুরে এক কর্মশালা শেষে দেশে ফিরেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। শুক্রবার রাতে তিনি দেশে ফেরেন। স্পিকারকে স্বাগত জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুরে স্পিকার ‘ডেভেলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্র্যাটেজিস : অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভর্নেন্স’ শীর্ষক কর্মশালায় অংশ নেন। ২৬ থেকে ৩০ মে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুর ই-গভর্নমেন্ট লিডারশিপ সেন্টার ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালা চলাকালীন স্পিকার সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি এবং সিঙ্গাপুর পার্লামেন্ট পরিদর্শন করেন। এ সময় তিনি সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার তান চুয়ান জিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

স্পিকারের নেতৃত্বে কর্মশালায় এ এফ এম রুহুল হক এমপি, মো. ইসরাফিল আলম এমপি, মীর মোশতাক আহমেদ রবি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আয়েশা ফেরদাউস এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, অ্যারোমা দত্ত এমপি ও নাহীদ ইজহার খান এমপি অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

সিঙ্গাপুরে এক কর্মশালা শেষে দেশে ফিরেছেন স্পিকার

আপডেট টাইম : ০২:১৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯