ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কটিয়াদীতে তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের বিশাল আনন্দ মিছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ ৪ নেতা দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শোক দিবস পালন করবে সিপিবি আবু জাফরের মৃত্যুতে

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদকে শনিবার (১ জুন) দাফর করা হবে। এর আগে তার মরদেহ হিমাগার থেকে সকাল ১০টায় শমসেরনগর সড়কে প্রয়াতের বাসভবনে এবং এরপর সিপিবির মৌলভীবাজার জেলা কমিটির কার্যালয়ে নেয়া হবে। সেখানে সিপিবি, মৌলভীবাজার জেলা কমিটির পক্ষ থেকে জাফরের মরদেহ কাস্তে-হাতুড়ি খচিত লাল পতাকা দিয়ে আচ্ছাদিত করা হবে এবং শ্রদ্ধা নিবেদন করা হবে।

এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে। সেখানে মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেয়া হবে। কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গেয়ে তাকে বিদায় জানানো হবে। দুপুর ২টায় হযরত শাহ মোস্তফা ঈদগাহ ময়দানে জানাজা শেষে হযরত শাহ মোস্তফা দরগাহ সংলগ্ন গোরস্তানে তার মরদেহ সমাহিত করা হবে।
জাফরের শেষ বিদায়-অনুষ্ঠানে সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমসহ সিপিবির কেন্দ্রীয় এবং বিভিন্ন গণসংগঠনের কেন্দ্রীয় নেতারা যোগ দেবেন।

এদিকে সৈয়দ আবু জাফর আহমেদের মৃত্যুতে সিপিবি সারাদেশে শোকদিবস পালন করবে। সিপিবির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। জাফরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি, শোকসভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হবে।

সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে প্রয়াত কমরেড জাফরের প্রতিকৃতিতে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করবেন।

গত ২৮ মে দিবাগত রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে জাফর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি রোগে ভুগছিলেন। সর্বশেষ নিউমোনিয়া ও বিরল স্টিভেন্স জনসন সিনড্রমে আক্রান্ত হন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা চলছিল। বিশেষ ডায়ালাইসিসের প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শে তাকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে সফলভাবে ডায়ালাইসিসের পর তার অবস্থা উন্নতির দিকে যাচ্ছিল। কিন্তু ম্যাসিভ হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের বিশাল আনন্দ মিছিল

শোক দিবস পালন করবে সিপিবি আবু জাফরের মৃত্যুতে

আপডেট টাইম : ০২:১৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯