ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

হাফিজিয়া মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থী গত শনিবার (২৪ অক্টোবর) থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, তারা মাদ্রাসা থেকে পালিয়ে গেছে।

নিখোঁজ ছাত্ররা হলো জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুপুর ইউনিয়নের শ্রীরামপুর নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র স্থানীয় গোয়াহাটি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে শিবলু মিয়া (১৩) এবং বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের নুরুজ আলীর ছেলে মো. মেহেদী হাসান (১১)।

মাদ্রাসার সিনিয়র শিক্ষক সুলতান মাহমুদ জানান, আমাদের ধারণা ছাত্ররা পালিয়ে কোথাও গেছে। তাদের আত্মীয়-স্বজনসহ আমরা খোঁজাখুঁজি করছি। এর আগেও ছাত্রদের পালি যাওয়ার পর ফিরে আসার রেকর্ড আছে। তবে এই দুই শিক্ষার্থী সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত ফিরে আসেনি।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো. তারা মিয়া জানান, গত শনিবার আসরের নামাজের সময় হাঁটাহাঁটির এক ফাঁকে ছেলে দুজন কোথায় চলে গেছে। এরপর থেকে তাদের পাওয়া যায়নি। বিষয়টি নিখোঁজ নয়, আমার মনে হয় ছাত্ররা ঘোরাঘুরি করছে; যেকোনও সময় মাদ্রাসায় কিংবা বাড়িতে ফিরে আসবে।

শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান, দুই জন নিখোঁজ রয়েছে মর্মে নিখোঁজ শিবলুর বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে থানায় জিডি করেছেন। পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

হাফিজিয়া মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ

আপডেট টাইম : ১০:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০