ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফ্রান্সের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি মুফতি রেজাউল করিমের

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘বাংলাদেশ ৯২ ভাগ মুসলমানের দেশ। ফ্রান্সের রাষ্ট্রপতি রাসুল (সা.) কে নিয়ে ব্যঙ্গ উক্তি করার পর সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন ব্যবস্থা নিলেও আমাদের দেশের সরকার এখনও নিশ্চুপ কেন? আজকের সমাবেশ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অচিরেই ফ্রান্সের বিরুদ্ধে সংসদে বিল উত্থাপনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপন করতে। ফ্রান্স দূতাবাসের মাধ্যমে আমাদের এ বার্তা পৌঁছে দিতে হবে। ফ্রান্সের রাষ্ট্রপতি যতক্ষণ প্রকাশ্যে ক্ষমা না চাইবে, তাকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ফ্রান্স দূতাবাস ঘেরাও পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফ্রান্সে প্রকাশ্যে বহুতল ভবনে রাসূল (সা.) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি দেয় দলটি।

এসময় তিনি ঘোষণা দেন, আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সারা দেশে জেলা ও মহানগরে এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রথম যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, দফতর সম্পাদক লুৎফর হোসেন জাফরী, সহকারী মহাসচিব হাসান জামিল, ইসলামী যুব আন্দোলনের সভাপতি কেএম আতিকুর রহমান প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

ফ্রান্সের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি মুফতি রেজাউল করিমের

আপডেট টাইম : ০৫:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০