ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: সিটি করপোরেশন বা স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো তুলে ধরেন পরিকল্পনা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।

সচিব বলেন, ‘ঢাকা সিটি করপারেশনের প্রকল্পগুলোর পুরো টাকাই সরকারের তহবিল থেকে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এ কথাও বলেছেন, সিটি করপোরেশনগুলো বা স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এজন্য ধীরে ধীরে কীভাবে, কোন প্রতিষ্ঠান কী করবে, কীভাবে অর্গানাইজেশন থাকবে– এটা পুরোটা রিভিজিট করতে হবে।’

আসাদুল ইসলাম বলেন, ‘দেখা যায়, প্রকল্প বাস্তবায়নে সময় প্রয়োজন হয়, এর মধ্যে অনেক ক্ষেত্রে সচিব বা কর্মকর্তারা বদলি হয়ে যান। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যাতে এই বদলির কারণে প্রকল্প বাস্তবায়নে কোনো গ্যাপ (বিরতি) না হয়। যারা থাকবেন এবং যারা নতুন আসবেন, একটি ওরিয়েন্টেশন করে তাদেরকে অবহিত করা হয় বা কোনো গ্যাপ যেন তৈরি না হয়।’

‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের প্রথম সংশোধন দিয়েছে একনেক।

এ বিষয়ে দেওয়া প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা বিভাগের সচিব বলেন, ‘প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ। এটা ইতিহাস হওয়ার মতো একটি বিষয় যে, তিনটি দেশের প্রথম রাস্তা। ’

অনেক সময় মামলার কারণে প্রকল্প দেরি হয়ে যায়। মামলা যখনই হবে, তখনই যেন উদ্যোগী মন্ত্রণালয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, যাতে প্রকল্প বাস্তবায়ন কোনোভাবে ব্যাহত না হয়’, প্রধানমন্ত্রী এই নির্দেশনাও দিয়েছেন বলে জানান সচিব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১১:১৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০