ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী,- ডা. এজেডএম জাহিদ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

ঈদুল ফিতরের দিনও থাকছে বৃষ্টির বাগড়া

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: এবারের ঈদে সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভ্যাপসা গরমের পর বৃষ্টি দিয়ে শুরু হয়েছে জুন মাস। এই বৃষ্টি মোটামুটি সপ্তাহখানেক চলতে পারে। ফলে ঈদুল ফিতরের দিনও থাকছে বৃষ্টির বাগড়া। এই বৃষ্টি হতে পারে ঢাকাসহ সারা দেশে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন পবিত্র ঈদুল ফিতর। ২৯ রোজা হলে ৫ জুন, আর ৩০ দিনের রমজান হলে ৬ জুন উদযাপন হবে ঈদ।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগে কম হলেও বেশি বৃষ্টি হবে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে। গতকাল আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, এখন পর্যন্ত যে অবস্থা, তাতে ঈদের সময় বৃষ্টি হওয়ার আভাস আছে। তবে অবস্থার পরিবর্তনও হয়। আবহাওয়াবিদ রহমান বলেন, ঈদের দিন (৫ জুন ঈদ ধরে) ঢাকাসহ সারা দেশেই বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, ঢাকা ছাড়া সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বেশি বৃষ্টির আভাস আছে। সামান্য গ্যাপ দিয়ে ওইদিন বৃষ্টি হবে। দু’একদিনের ভেতর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে রংপুর, রাজশাহী বিভাগে বৃষ্টি কম হতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

তবে ঈদের দুই-তিন দিন পর দেশের অন্যান্য এলাকায় বৃষ্টি থাকলেও ঢাকায় কমে যাবে। সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি থাকবে ঈদের পর আরও কয়েকদিন। এদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জুনের প্রথমার্ধের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে। গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর গত শুক্রবার দিবাগত রাতে এবং গতকাল শনিবার এবং রবিবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আবহাওয়ার প্রতিকূল অবস্থা বা অন্যকোনো অনিবার্য কারণে এ সময়ে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে ঈদ জামাত।

ঈদ উদযাপন করতে এরইমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। শবে কদর ও সাপ্তাহিক ছুটির সুবিধা নিয়ে ৩০ মে থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। যদিও ঈদের আগে ৩ জুন একদিন অফিস খোলা আছে। আগেভাগে বাড়ি ফেরা শুরু করা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দু’টি সেতুতে যান চলাচল শুরু ও উত্তরবঙ্গের সড়কে ফ্লাইওভার এবং কয়েকটি সেতু খুলে দেওয়ায় সড়কের ওপর চাপ কমে গিয়ে এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না

ঈদুল ফিতরের দিনও থাকছে বৃষ্টির বাগড়া

আপডেট টাইম : ০৪:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯