ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

শঙ্কা কাটিয়ে খেলছেন তামিম, নেই রুবেল

ক্রীড়া প্রতিবেদক,সিটিজেন নিউজ: হাতের ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কি না যথেষ্ট সন্দেহ ছিল তামিম ইকবালের। যদিও আগের রাতেই জানা গিয়েছিল, সব শঙ্কা কাটিয়ে খেলতে নামবেন তামিম। তবুও সমর্থকদের মনে সন্দেহ-সংশয় ছিল তাকে নিয়ে। প্রথম ম্যাচে খেলতে পারবেন তো তামিম?

শেষ পর্যন্ত সত্যি সত্যি শঙ্কা কাটিয়ে বাংলাদেশ দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামছেন তামিম ইকবাল খান। টস করতে এসে সে খবর জানিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজেই।
তবে বাংলাদেশ দলে ওপেনিংয়ে এই শঙ্কা, সংশয়ের দোলাচল কেটে গেলেও বোলিংয়ে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ধারণা ছিল, পেসার রুবেল হোসেনই খেলবেন প্রোটিয়াদের বিপক্ষে। কারণ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রহকারী তিনি। রয়েছেন, দারুন ফর্মে। কারণ, ভারতের বিপক্ষে দারুণ বোলিং করেছেন তিনি।

অন্যদিকে সাইফুদ্দিন রয়েছেন কিছুটা ইনজুরিতে। দু’দিন আগেও তাকে ইনজেকশন দেয়া হয়েছিল। ধারণা ছিল, হয়তো তার বিষয়ে কোনো ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত সেই ঝুঁকিই নেয়া হলো। রুবেল হোসেনকে নেয়া হয়নি। নেয়া হয়েছে সাইফুদ্দিনকে।

এছাড়া সাত নম্বরে কে খেলবেন সেটাও ছিল একটা প্রশ্ন। সাকিব-মিরাজের সঙ্গে একজন বাড়তি স্পিন অপশন রাখার জন্যই এ ক্ষেত্রে সাব্বির রহমানের চেয়ে এগিয়ে থাকলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাছাড়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অসাধারণ ফিনিশিংয়ের জন্য মোসাদ্দেককেই বেছে নেয়া হয়েছে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের জন্য।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), রাশি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিল পেহলুকাইয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

শঙ্কা কাটিয়ে খেলছেন তামিম, নেই রুবেল

আপডেট টাইম : ০৪:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯