ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

প্রায় ৫ ঘণ্টা দেরিতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে গেল নীলসাগর এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: প্রায় ৫ ঘণ্টা দেরিতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে গেল ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রোববার সকাল ৮টা ৩৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দর স্টেশনে ট্রেন আসে ৫ ঘণ্টা পর দুপুর ১টা ২৩ মিনিটে। স্টেশনে ৭ মিনিট অবস্থান করে ১টা ৩০ মিনিটে বিমানবন্দর স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।
৫ ঘণ্টা দেরিতে ট্রেনটি ছাড়ায় ভোগান্তিতে পড়েন ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ঈদ যাত্রীরা। এতে তাদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়।

ক্ষোভ প্রকাশ করে চিলাহাটির যাত্রী রাজু ইসলাম বলেন, ‘সকাল ৮টার সময় বিমানবন্দর স্টেশনে এসেছি। ট্রেনের অপেক্ষায় স্টেশনে প্রায় সাড়ে ৫ ঘণ্টা বসে থাকতে কেমন লাগে, না বসে থাকলে বোঝা যাবে না। এর চেয়ে বাসই ভালো ছিল। এতক্ষণে অর্ধেক রাস্তা চলে যেতে পারতাম।’
তিনি আরও বলেন, ‘সকাল সাড়ে ৮টার সময় ট্রেন ছাড়ার কথা ছিল। বড়জোর ৯টা বাজতে পারত। তাই বলে এত দেরি!’

নীলসাগর এক্সপ্রেস ছাড়াও অধিকাংশ ট্রেন সিডিউল বিপর্যয়ে পড়ে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

প্রায় ৫ ঘণ্টা দেরিতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে গেল নীলসাগর এক্সপ্রেস

আপডেট টাইম : ০৫:২২:১৬ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯