ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

মাতারবাড়ি হবে আধুনিক সিঙ্গাপুর: জাপানি রাষ্ট্রদূত

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে আলাপচারিতায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প বাস্তবায়ন হলে তা আধুনিক সিঙ্গাপুর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

তিনি বলেন, থার্ড টার্মিনাল, মাতারবাড়ি প্রকল্প, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ বিশ্বে নতুন স্থান করে নেবে।

বিশেষত মাতারবাড়ি হবে আধুনিক সিঙ্গাপুর। সমুদ্র বন্দর যোগাযোগ পাবে নতুন মাত্রা। এসব প্রকল্প ঘিরে বেসরকারি খাতে যে বিশাল উন্নয়ন হচ্ছে তাও বাংলাদেশের জন্য অর্জন।
বুধবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

নাওকি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে যাবে। ২০২৫ সালে নতুন এক বাংলাদেশ পাবে বিশ্ব। সব ধরনের উন্নয়নে দৃষ্টান্ত স্থাপিত হবে। বসুন্ধরা গ্রুপ ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে আলাপচারিতার সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টিভির সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা, বাংলানিউজ টোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহার, বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আবু তৈয়ব উপস্থিত ছিলেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, ঢাকার পাশে আড়াইহাজার উপজেলায় এক হাজার একর জমিতে জাপানি বিনিয়োগকারীদের অগ্রাধিকার দিয়ে নির্মিত হচ্ছে জাপানিজ ইকোনোমিক জোন। জাপানের বেশ কয়েকটি বড় শিল্পগোষ্ঠী এই ইকোনোমিক জোনে বিনিয়োগ করতে যাবে।

রাষ্ট্রদূত আরও বলেন, করোনা ভাইরাসের মহামারির প্রভাব মোকাবেলা করে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ সাফল্য দেখিয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসনীয়। শুধুই অর্থনীতি পুনরুদ্ধার নয়, তার নেতৃত্বে যেসব তাক লাগানো অবকাঠামো উন্নয়ন হচ্ছে তার অনেক কিছুই দৃশ্যমান হতে চলেছে। বাংলাদেশ পাচ্ছে নতুন রূপ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মাতারবাড়ি হবে আধুনিক সিঙ্গাপুর: জাপানি রাষ্ট্রদূত

আপডেট টাইম : ০৫:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০