ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

কখন ঈদজামাত জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে?

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ অথবা ৬ জুন সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার ঢাকায় দেশের প্রধান ঈদজামাত হবে সকাল ৮টায় জাতীয় ঈদগাহে। বায়তুল মোকাররমে হবে পাঁচটি ঈদজামাত।

সোমবার বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, এবার জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদজামাত সকাল সাড়ে ৮টায় হবে। এ নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন মিরপুর জামিয়া আরাবিয়া শাইখুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত হবে। প্রথম জামায়াত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় ও পঞ্চম তথা সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায়।

প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেমী, তৃতীয় জামায়াতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ, চতুর্থ জামায়াতে ইসলামী ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালিয়ুর রহমান খান এবং পঞ্চম জামাতে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা জুবাইর আহাম্মদ আল আযহারী ইমামতি করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংসদের অধিবেশন শুরু

কখন ঈদজামাত জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে?

আপডেট টাইম : ০৪:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯