ঢাকা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী অনলাইনে নারীদের নিরাপত্তা : নতুন চ্যালেঞ্জ, আইনি সুরক্ষা ও করণীয় রাশিয়ার ২টি বিমান জাপানের আকাশসীমায় প্রবেশ, যুদ্ধবিমান মোতায়েন টোকিওর বন্ধ তামার খনি পুনরায় চালুর বিষয়ে কানাডীয় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করবে পানামা রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক “বাট্টু জজ” যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি ‘রানু মেম্বার’ গ্রেফতার নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস পেলেন ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী

এটিএম শামসুজ্জামানের ঈদে বাড়ি ফেরা হলো না

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: টানা কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা এটি এম শামসুজ্জামান। বরেণ্য এই অভিনেতা ভীষণ অসুস্থ হয়ে ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল। কিন্তু না, চিকিৎসকরা এখনো বাড়ি ফেরার অনুমতি দেননি তাকে। ঈদটাও হাসপাতালেই কাটাতে হতে পারে এই অভিনেতাকে।

হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ছাড়পত্র দেননি চিকিৎসকরা। সোমবার দুপুরে এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান বলেন, ‘তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, এই ভালো তো এই খারাপ অবস্থার মধ্যে একেকটা দিন কাটছে। তাই চিকিৎসকরাও কোনো ধরনের রিস্ক নিতে চান না। সবাই তার জন্য দোয়া করবেন। যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারেন।’

গত ২৬ এপ্রিল রাত ১২টার দিকে অসুস্থ বোধ করায় এ টি এম শামসুজ্জামানকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হঠাৎ করেই তার রেচন প্রক্রিয়ায় জটিলতা দেখা দেয়। গত ২৭ এপ্রিল তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। কিন্তু ৩০ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর সুস্থতা অনুভব করলে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। কিন্তু পুনরায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারো তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভিনেতার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এটিএম শামসুজ্জামান অভিনয়ে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পান রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজক, চিত্রনাট্যকার এবং নির্মাতাও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

এটিএম শামসুজ্জামানের ঈদে বাড়ি ফেরা হলো না

আপডেট টাইম : ০৮:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯