ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সেনাবাহিনীর বিরুদ্ধে যারা অপপ্রচার চালায় তারা দেশ প্রেমিক হতে পারে না- মিছবাহুর রহমান চৌধুরী

 বাংলাদেশ ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্জ মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী একটি প্রতিশ্রুতিশীল বাহিনী। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্ট বাংলাদেশ সেনাবাহিনী জাতির জন্য এক গর্ব ও অহংকারের প্রতিষ্ঠান। বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশে-বিদেশে সুনাম ও মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। একটি চৌকস, গতিশীল ও মর্যাদাপূর্ণ বাহিনী হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেনা প্রধানের বিরুদ্ধে যারা অপপ্রচার চালায় ও মিথ্যাচার করে তারা দেশ প্রেমিক হতে পারে না। তিনি আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন। সম্প্রতি আল জাজিরায় বাংলাদেশকে নিয়ে প্রচারিত প্রতিবেদনের শিরোনামের সমালোচনা করে তিনি বলেন, নীতি নৈতিকতার দিক থেকে বিবেচনা করলে এটা কি কোন শিরোনামের পর্যায়ে পড়ে না। তারা উদ্দেশ্যে প্রণোদিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করতে এ ধরণের শিরোনাম করেছে। প্রতিবেদনটি আমি সম্পূর্ণ দেখেছি এখানে কোথাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন সম্পৃক্ততা নয়। তিনি বলেন, একটি সংসারে দুই তিন ভাই থাকলে তারা একজন ভালো হতে পারেন একজন খারাপ হতে পারে। পরিবারের একজন সদস্য পাশে দাঁড়ালেই বা সঙ্গে ছবি তুললেই যে তিনি দোষী হয়ে যাবেন এমনটা ঠিক না। আল্লাহ সন্তানের খারাপ কাজের জন্যও বাবাকে সাজা দিবেন না। যদি তিনি তাকে সৎ পথে থাকার পরামর্শ দিয়ে থাকেন। মিছবাহুর রহমান চৌধুরী আরও বলেন, সেনাবাহিনী আমাদের শেষ ভরসাস্থল। তাই দেশ প্রেমিক নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে অপপ্রচারকারীদের ব্যাপারে সতর্ক থাকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

সেনাবাহিনীর বিরুদ্ধে যারা অপপ্রচার চালায় তারা দেশ প্রেমিক হতে পারে না- মিছবাহুর রহমান চৌধুরী

আপডেট টাইম : ০৩:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১