ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আলেম-ওলামাদের গ্রেফতার করে শেষ রক্ষা হবে না: খেলাফত মজলিস

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ অনেক আলেম-ওলামাকে গ্রেফতার ও রিমান্ডের নামে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

মঙ্গলবার (১৩ মার্চ) এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ দাবি জানান।

নেতৃদ্বয় বলেছেন, সরকার বিদেশিদের ইশারায় এদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য আলেম-ওলামা, মাদরাসা-মক্তব, ইসলামী সংগঠনের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আলেম-উলামাদের গ্রেফতার করে সাজানো-মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। মাহে রমাজনের প্রাক্কালে আলেম-ওলামাদের এভাবে কারাগারে নিক্ষেপ করে সরকার অত্যন্ত অমানবিক কাজ করেছে। আলেম-ওলামা ও দেশপ্রেমিক জনগণের ওপর এভাবে হামলা, মামলা, হত্যা, গ্রেফতার নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে দেশের আলেম-উলামাদের গ্রেফতার, নির্যাতন বন্ধ ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ গ্রেফতারকৃত উলামাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবির পাশাপাশি দেশপ্রেমিক তাওহিদী জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

আলেম-ওলামাদের গ্রেফতার করে শেষ রক্ষা হবে না: খেলাফত মজলিস

আপডেট টাইম : ০১:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১