ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:ঈদের দেশে চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করতে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।
পবিত্র ঈদুল ফিতর আগামীকাল না পরদিন বৃহস্পতিবার উদযাপিত হবে তা জানা যাবে আজ সন্ধ্যায়। মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে কাল বুধবার উদযাপিত হবে ঈদুল ফিতর।

এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

আবহাওয়া অফিস বলছে, চাঁদের বয়স হিসাবে কাল বুধবারই ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি। আজ সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। সাধারণত সৌদি আরবে ঈদ পালিত হওয়ার পরদিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবে আগামীকাল বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদের ভাষ্য, চাঁদের বয়স স্বাভাবিকভাবে যদি এক দিনের ওপরে হয় তাহলে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। আজ সন্ধ্যায় চাঁদের বয়স ১ দশমিক ১ দিন হবে। সেক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকলে দেশের বেশ কিছু এলাকা থেকে চাঁদ দেখা যাবে। এসব এলাকার মধ্যে রয়েছে উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ।

ঈদের দিনের আবহাওয়া সম্পর্কে বজলুর রশীদ জানান, বুধবার ঈদ হলে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বিশেষ করে বিকেলের দিকে রাজধানীতে বৃষ্টি হতে পারে। মেঘলা দিনের কারণে গরমের অস্বস্তি থাকবে না।

আর যদি বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা না গেলে কাল রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ৯৫৬৩৩৯৭, ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ

আপডেট টাইম : ০১:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯