ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

মুসলিম মন্ত্রীদের পদত্যাগ শ্রীলঙ্কায়

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় পদত্যাগ করেছেন দেশটির মুসলিম মন্ত্রী ও রাজ্যপালরা। ওই ঘটনার পর মুসলিমদের সন্দেহের তালিকায় রয়েছে। তদন্তের মুখোমুখি হতে হচ্ছে সকলকেই। সেই তদন্ত থেকে রেহাই পাচ্ছেন না মন্ত্রী ও রাজ্যপালরাও। একারণে তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত যেন সংগঠিত হতে পারে সেকারণে পদত্যাগ করেছেন তারা।

ইস্টার সানডেতে হামলায় যুক্ত ইসলামিক উগ্রপন্থি গ্রুপের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ উঠার পর ৯ জন মন্ত্রী ও ২ জন প্রাদেশিক গভর্নর সোমবার পদত্যাগ করেছেন।

এতে বলা হয়, শ্রীলঙ্কায় মোট দুই কোটি ১০ লাখ মানুষের মধ্যে শতকরা ৯ ভাগ মুসলিম। তাদেরকে সরকার নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে না বলে প্রতিবাদ জানিয়েছেন এসব মুসলিম রাজনীতিক। শ্রীলঙ্কায় ২২৫ সদস্যের পার্লামেন্টে ১৯ জন মুসলিম এমপি আছেন। তার মধ্যে ৯ জন মন্ত্রিপরিষদের সদস্য।

এর আগে সম্প্রতি শ্রীলঙ্কার মন্ত্রিসভা থেকে মুসলিমদের বরখাস্তের জন্য আন্দোলন করা হয়। অভিযোগ ওঠে, শ্রীলঙ্কার আঞ্চলিক ইসলামিক সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাতের সঙ্গে তিন মন্ত্রীর যোগ রয়েছে। ওই বিক্ষোভের প্রেক্ষিতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তারা। পদত্যাগ করা মুসলিম মন্ত্রীরা জানিয়েছেন, সিআইডি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা মন্ত্রিসভায় ফিরবেন না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

মুসলিম মন্ত্রীদের পদত্যাগ শ্রীলঙ্কায়

আপডেট টাইম : ০২:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯