ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

ঈদ শুভেচ্ছা দেশবাসীকে জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় প্রচার বিভাগের এম আলম স্বাক্ষরিত বাণীতে জামায়াতের আমীর বলেন, ‘পবিত্র রামাদান কুরআন নাজিলের মাস। আল্লাহ তায়ালা মানবজাতির মুক্তি, কল্যাণ ও হেদায়েতের জন্যই সর্বশেষ আসমানী কিতাব আল-কুরআন নাজিল করেছেন। পবিত্র রামাদান মাস আল্লাহ তায়ালার পক্ষ থেকে তার বান্দাদের জন্য এক পবিত্র উপহার। পবিত্র কুরআনের মাধ্যমে আল্লাহ তায়ালা মানুষের অন্তরকে পাক-পবিত্র করে একমাত্র তার ভয় সৃষ্টি করে তাকওয়ার গুণে সমৃদ্ধ করতে চান। সেই তাকওয়ার গুণে সমৃদ্ধ ঈমানদার মানুষের সমাজই কেবল একটি উন্নত, শান্তিময় ও কল্যাণকামী রাষ্ট্রের গ্যারান্টি দিতে পারে। যার বাস্তব নমুনা রাসূল (সা.) কর্তৃক প্রতিষ্ঠিত মদিনাকেন্দ্রিক কল্যাণ রাষ্ট্র। এ ধরনের রাষ্ট্রে ধর্ম-বর্ণ নির্বিশেষ সব মানুষ তার ন্যায্য অধিকার ও সব ক্ষেত্রে সুবিচার লাভের গ্যারান্টি পেয়ে থাকে।’
তিনি বলেন, ‘দেশের জনগণের উপর বর্তমানে চলছে সীমাহীন জুলুম ও রাজনৈতিক নির্যাতন-নিপীড়ন। দরিদ্র জনগণের উপর চলছে সীমাহীন শোষণ ও জুলুম। দেশ বর্তমানে সুদ, ঘুষ, দুর্নীতি, হত্যা, গুম ও সন্ত্রাসের চারণ ভূমিতে পরিণত হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের তীব্র কষাঘাতে দরিদ্র জনগণ জর্জরিত। এ অবস্থা থেকে মুক্তির জন্য একটি জনকল্যাণকামী রাষ্ট্র কায়েম করা অপরিহার্য হয়ে পড়েছে। ’

মকবুল আহমাদ বলেন, ‘আসুন, এ ধরনের একটি জনকল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমরা এবারের পবিত্র ঈদুল ফিতর উদযাপন করি। আল্লাহ পাক তার বিশেষ সাহায্য পাঠিয়ে আমাদের দেশ থেকে সকল প্রকার জুলুম ও অশান্তি দূর করে শান্তির সমাজ কায়েমের ব্যবস্থা করে দিন- মহান প্রভুর নিকট বিগলিত চিত্তে এ দোয়াই করি। ’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

ঈদ শুভেচ্ছা দেশবাসীকে জামায়াতের

আপডেট টাইম : ০৩:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯