ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

মিরপুরে বাউন্ডারি দেয়াল ধসে এক শিশু নিহত

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মিরপুর পশ্চিম কাজীপাড়ায় একটি পুরাতন ভবনের বাউন্ডারি দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে।

নিহত শিশুটির নাম নাজমা আক্তার (১২)।
সে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বন্ধ-উশান গ্রামের জিন্নাত আলীর মেয়ে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দেওয়াল ধসে গুরুতর আহত নাজমা আক্তার।

এদিকে, ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

নিহত শিশু নাজমার চাচা মোবারক হোসেনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, তাদের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বন্ধ-উশান গ্রামে। নাজমা বাবার নাম জিন্নাত আলী। তিনি পেশায় একজন রিকশা চালক। এক ভাই ও তিন বোনের মধ্যে ২য় নাজমা। সে পড়ালেখা করতো, বাসায়ই থাকতো।

তিনি আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় তাদের বাসার পাশে একটি পুরাতন ৪তলা ভবনের পাশ দিয়ে যাচ্ছিল শিশু নাজমা। তখন ভবনটির দেয়ালের একাংশ ধসে তার মাথার ওপর পড়ে। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় সে। এ সময় তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় গত মঙ্গলবার রাত ৮ টার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

মিরপুরে বাউন্ডারি দেয়াল ধসে এক শিশু নিহত

আপডেট টাইম : ০৭:৫৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১