ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

চট্টগ্রামে অবৈধ গ্যাস সংযোগ: কর্ণফুলী গ্যাসের জিএমসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেয়ার মামলায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. সরওয়ার হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে নগরের ষোলশহর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপরজন হলেন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির আওতাধীন ফৌজদারহাট ট্রান্সমিশন শাখার ব্যবস্থাপক মজিবুর রহমান।

দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. শরীফ গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

দুদকের করা মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক বর্তমানে অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী চৌধুরী, টেকনিশিয়ান দিদারুল আলম ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানকে আসামি করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

চট্টগ্রামে অবৈধ গ্যাস সংযোগ: কর্ণফুলী গ্যাসের জিএমসহ গ্রেপ্তার ২

আপডেট টাইম : ০৩:৪১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১