ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ঢামেকে দালাল চক্রের ২৪ সদস্যকে কারাদণ্ড

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ায় ২৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, কোভিড ভবন ও বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের আটক করে র‌্যাব-৩ এর গোয়েন্দা টিম। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সাংবাদিকদের জানান, এখান থেকে তারা রোগী ভাগিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। সহজ-সরল এসব মানুষকে মোহাম্মদপুরের বিভিন্ন হাসপাতালে কম টাকায় ভালো চিকিৎসা হবে বলে তাদের নিয়ে যায়। আজ সকাল থেকে ঢাকা মেডিকেলে অভিযান পরিচালনা করে ২৪ জনকে আটক করা হয়। পরে তারা অপরাধের কথা স্বীকার করে। আমরা তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি। অভিযানে আমাদের ঢামেক কর্তৃপক্ষও সহযোগিতা করেছে।

রোগীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দালাল থেকে সাবধান থাকবেন। আপনারা এসে সরাসরি হাসপাতালে রোগী দেখাবেন।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, এখানে আজকে যে অভিযান হয়েছে আমরাও সহযোগিতা করেছি। এটা একটা টিম ওয়ার্ক ছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ঢামেকে দালাল চক্রের ২৪ সদস্যকে কারাদণ্ড

আপডেট টাইম : ০৪:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১