ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সময় বাড়ল চামড়াশিল্পে বিশেষ ঋণ সুবিধার

নিজস্ব প্রতিবেদক : সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত চামড়াশিল্প প্রতিষ্ঠানের বিশেষ সুবিধার আওতায় ঋণ পুনর্গঠন ও পুনঃতফসিলের আবেদনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

তিন মাস অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডাউন পেমেন্ট দিয়ে এ সুবিধা নিতে পারবে প্রতিষ্ঠানগুলো। করোনার বিরূপ প্রভাব ও কোরবানির পশুর চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের সুবিধার্থে এ সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ মঙ্গলবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সার্কুলারটি জারি করে।

দেশের সকল বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো সার্কুলারে বলা হয়, ‘পুনর্গঠন/পুনঃতফসিল সুবিধা গ্রহণে ইচ্ছুক চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত গ্রাহক কর্তৃক ডাউন পেমেন্ট বাবদ নগদে অর্থ পরিশোধ সাপেক্ষে ৩০ জুন পর্যন্ত আবেদন জমা দেয়ার সময় নির্ধারিত ছিল।’

‘দ্বিতীয় দফায় কোভিড-১৯-এর বিরূপ প্রভাব বিদ্যমান থাকায় এবং আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রমের বিষয়টি বিবেচনায়, উল্লিখিত এক্সিট অথবা পুনর্গঠন/পুনঃতফসিল সুবিধা গ্রহণে ইচ্ছুক গ্রাহক কর্তৃক ডাউন পেমেন্টের অর্থ নগদে জমাদান সাপেক্ষে আবেদন দাখিলের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। বিআরপিডি সার্কুলার নং-০১/২০২১ এ বর্ণিত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।’

এর আগে গত ৬ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছিল ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণ স্থিতির ন্যূনতম ২ শতাংশ অর্থ ডাউন পেমেন্ট হিসাবে নগদে আদায় সাপেক্ষে এক্সিট সুবিধা দেয়া যাবে। এক্ষেত্রে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যেসব প্রতিষ্ঠানের ঋণ স্থিতি ৫ কোটি টাকা পর্যন্ত, সে সকল প্রতিষ্ঠানকে দায়-দেনা পরিশোধের জন্য সর্বোচ্চ ৩ বছর সময় দেয়া যাবে। আর যেসব প্রতিষ্ঠানের ঋণ স্থিতি ৫ কোটি টাকার বেশি, তাদের দায়-দেনা পরিশোধের জন্য সর্বোচ্চ ৫ বছর সময় দেয়া যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

সময় বাড়ল চামড়াশিল্পে বিশেষ ঋণ সুবিধার

আপডেট টাইম : ০৭:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১