ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

দেশের আকাশের কোথাও চাঁদ না দেখার বিষয়ে বিলম্বে ঘোষণার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ দেশের আকাশের কোথাও চাঁদ না দেখার বিষয়ে বিলম্বে ঘোষণার ব্যাখ্যা দিয়ে বলেছেন, আপনারা জানেন চাঁদ দেখার ঘোষণা মাগরিবের নামাজের পর পরই হওয়ার কথা। আমরা এ ব্যাপারে এখানে (ইসলামি ফাউন্ডেশনের সভাকক্ষে) বসেছিলাম।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় একথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশে চাঁদ দেখা কমিটির একটি সুনির্দিষ্ট কমিটি পূর্বাহ্নেই রয়েছে। কমিটি আগে যেভাবে গঠিত ছিল সেই কমিটিকে আরও একটু সুদৃঢ়, শরীয়ত সম্মত ও ইসলামি চিন্তাবিদসহ আরও কয়েকজন ওলামাকে কমিটিকে অন্তর্ভুক্ত করা হয়। আজ তাদের সমন্বয়ে এতক্ষণ ধরে বসেছিলাম। বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়েছি। আমাদের কর্মকর্তারা সারাদেশে বিভিন্নভাবে চাঁদ দেখার ব্যাপারে অত্যন্ত সুন্দর ও সঠিকভাবে খোঁজ-খবর নিয়েছে।

তিনি আরও বলেন, চাঁদ দেখার বিষয়টি সরকারের বিষয় না। বিষয়টি হলো আল্লাহ ও রসুল, কোরআন ও সুন্নাহর আলোকে শরীয়তের বিষয়। নানাভাবে বিশ্লেষণ করে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে দেশের আকাশের কোথাও চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

দেশের আকাশের কোথাও চাঁদ না দেখার বিষয়ে বিলম্বে ঘোষণার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১০:১৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯