ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শ্রীমঙ্গলে ৯০ হাজার কেজি চা বিক্রি

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি মৌসুমের চতুর্থ চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে বিক্রির জন্য ১ লাখ ৪০ হাজার কেজি চা প্রস্তাব করা হয়। এর মধ্যে বিক্রি হয়েছে ৯০ হাজার কেজি। এসব চায়ের বাজারমূল্য ১ কোটি ৭১ লাখ টাকা। এবারের নিলামে প্রথমবারের মতো কয়েকটি নতুন জাতের চা সরবরাহ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে হানি গ্রিন টি।

শ্রীমঙ্গল চা নিলাম ব্যবস্থাপনায় থাকা সংগঠন টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি) জানায়, বুধবার এ নিলাম অনুষ্ঠিত হয়। মৌসুমের চতুর্থ নিলামে দেশের বিভিন্ন স্থানের অর্ধশতাধিক ক্রেতা ও ব্রোকার হাউজ অংশ নেয়। নিলামে বড়লেখা উপজেলার স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান শাবাজপুর টি এস্টেটে উৎপাদিত লেমন গ্রিন টি, হানি গ্রিন টি, আর্ল গ্রিন টি ও মাচা গ্রিন টি প্রথমবারের মতো সরবরাহ করা হয়। এর মধ্যে এক কেজি হানি গ্রিন টি সর্বোচ্চ ৩ হাজার ১০০ টাকায় বিক্রি হয়। নিলামে প্রতি কেজি চায়ের সর্বনিম্ন দাম ছিল ১৪৫ টাকা। প্রতি কেজি চয়ের গড় দাম উঠেছিল ১৯০ টাকা পর্যন্ত।
টিপিটিএবির সদস্য সচিব জহর তরফদার বলেন, করোনা মহামারীর কারণে নিলাম কার্যক্রম শুরু করতে এবার কিছুটা দেরি হয়েছে। তবে গত মৌসুমের তুলনায় এবার দুটি নিলাম বেশি অনুষ্ঠিত হবে। চলতি মৌসুমে মোট ২২টি নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

শ্রীমঙ্গলে ৯০ হাজার কেজি চা বিক্রি

আপডেট টাইম : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১