ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাহাউদ্দিন নাছিম ফের করোনামুক্ত

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম দ্বিতীয়বারের মতো করোনামুক্ত।

বাহাউদ্দিন নাছিম আজ শনিবার বিকালে তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে বলে নিশ্চিত করেছেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। সবার দোয়ায় আমি করোনামুক্ত হয়েছি। দ্রুত সুস্থ হয়ে যেন দেশ ও জনগণের জন্য কাজ করতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।

দুই দফায় করোনা আক্রান্ত হওয়ার কারণে শারীরিক কোনো জটিলতা কিংবা সমস্যা তৈরি হয়েছে কি না, সেজন্য সিটিস্ক্যান করাবেন বলে জানান বাহাউদ্দিন নাছিম। আরও বলেন, বর্তমানে আমার কোনো উপসর্গ নেই। এই বয়সে অনেকেরই সার্ভাইভ করাটা কঠিন হয়ে যায়। কিন্তু মহান আল্লাহর রহমতে ও সবার দোয়ায় করোনামুক্ত হয়েছি। তবে সিটিস্ক্যান করাব। তাহলে বোঝা যাবে শরীরে কোনো ইফেক্ট হলো কি না।

গত ১৬ জুন তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এটি ছিল তার দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ। প্রথমবার আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন। সে সময় তিনি প্লাজমা থেরাপিও নেন। দ্বিতীয়বার আক্রান্ত হয়ে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন। এখন আরও কিছুদিন বাসায় কোয়ারেন্টিনে থাকবেন।

দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার আগে অক্সফোর্ডের দুই ডোজ টিকা নিয়েছিলেন আওয়ামী লীগের এই নেতা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাহাউদ্দিন নাছিম ফের করোনামুক্ত

আপডেট টাইম : ০৮:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১