ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে:তথ্য প্রতিমন্ত্রী সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান

আগামীকাল খুশির ঈদ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রিান্তি শেষ হলো। দ্বিতীয়বার বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে আগামীকাল বুধবার উদযাপিত হবে ঈদুল ফিতর।

এর আগে প্রথম বৈঠক শেষে রাত পৌনে ৯টার দিকে ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার কোনো তথ্য তারা পাননি কোথাও থেকে। তাই ৩০ রমজান পূর্ণ হবে বুধবার। পরদিন বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করা হবে।

কিন্তু প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার দেশ দুটিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে।ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস ও পাকিস্তানের ডন পত্রিকার খবরে এ তথ্য জানা গেছে।

এতে বাংলাদেশের জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। কেননা সচরাচর এই তিন দেশে একই দিনে ঈদ উদযাপন হয়ে আসছে সুদীর্ঘকাল ধরে। এর পরিপ্রেক্ষিতে জাতীয় চাঁদ দেখা কমিটি আবার বৈঠকে বসে। এবং নতুন সিদ্ধান্তে বলা হয়, বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে বাংলাদেশে।।

এদিকে খালিজ টাইমসের খবরে বলা হয়, সৌদি আরব ও আরব আমিরাত আজ মঙ্গলবার উদযাপিত হয়েছে ঈদৃল ফিতর।সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইউরোপসহ বিশ্বের আরও কিছু দেশে এদিন ঈদুল ফিতর উদযাপন করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ সন্ধ্যায় এক প্রতিবেদনে জানায়, সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৪৫ মিনিটের মধ্যে দিল্লিতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই ভারতজুড়ে বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

অন্যদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, দেশটিতে ১৪৪০ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার ১ শাওয়াল গণনা করা হবে। সে হিসাবে বুধবার সেখানে ঈদুল ফিতর উদযাপিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

আগামীকাল খুশির ঈদ

আপডেট টাইম : ১১:২২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯