ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

সংকটে একযোগে কাজ করবে আওয়ামী লীগ-জাপা : বাবলা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা সংকট মোকাবিলাসহ জাতীয় যেকোন সংকট মোকাবেলায় আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবে জাতীয় পার্টি (জাপা)। এছাড়া ইসলামী মূল্যবোধকে সম্মুন্নত রাখাসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে সক্রিয় থাকবে জাতীয় পার্টি।

সোমবার বিকালে শ্যামপুরের নিজ কার্যালয়ে শ্যামপুর-কদমতলীর ৩৫ টি মসজিদ ও মন্দিরে সরকারি অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বাবলা বলেন, আগামী অর্থ বছরের বাজেট বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ। এখন প্রবৃদ্ধি হিসাবের সময় নয়। কারণ বৈশ্বিক মহামারি করোনার করাল থাবায় বিশ্বের সাথে সাথে আমাদের অর্থনীতিও বৈশ্বিক বাণিজ্যের ঘাটতির কারণে অনেকটা বিপর্যস্ত। করোনা ভাইরাসের প্রথম ধাক্কা না সামলাতেই দ্বিতীয় ঢেউ অর্থনীতির চাকাকে আরও পিছনে ফেলে দিয়েছে। এই ভাইরাস থেকে জনগণকে নিরাপদ ও রক্ষা করতে সরকার ইতোমধ্যে স্বাস্থ্যখাতসহ অনেক খাতে বিপুল অর্থ ভর্তুকি দিয়েছে। দেশের বাইরে থেকে টিকা ক্রয় করে তা জনগণকে বিনামূল্যে প্রদান করা হয়েছে।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, দেশের স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। মৌলিক ও মানবিক দিক বিবেচনায় স্বাস্থ্য বিভাগে মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। এজন্য আগামী বাজেটে স্বাস্থ্য খাতে মেগা প্রকল্প বাস্তবায়নের রুপরেখা ও অর্থায়ন দেখতে চায় সাধারণ মানুষ। মহামারি করোনাকালে প্রমাণ হয়েছে উন্নত বিশ্বও সংকটকালে চিকিৎসা ব্যবস্থায় কতটা অসহায়। তাই দেশেই সুচিকৎসা নিশ্চিত করতে হবে। সেটা সম্ভব হলে কাউকেই আর চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে না। এতে মানুষের সময় ও অর্থ বাঁচবে। নিশ্চিত হবে সাধারণ মানুষের মৌলিক অধিকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন‑ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫২ নম্বর ওর্য়াড কাউন্সিলর রুহুল আমিন, ৫৮ নম্বর ওর্য়াড কাউন্সিলর সফিকুর রহমান সাইজুল, সংরক্ষিত ওর্য়াড কাউন্সিলর খালেদা আলম প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

সংকটে একযোগে কাজ করবে আওয়ামী লীগ-জাপা : বাবলা

আপডেট টাইম : ০১:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১