ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিখোঁজের একদিন পর বিল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের কুল্লাইর বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত শিশুরা হলো ডালপা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. হোসাইন (৭) ও একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে মোরসালিন (৬)। সোমবার সকাল থেকে তারা নিখোঁজ ছিল।

দুই শিশুর স্বজনদের বরাত দিয়ে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফয়সাল আহমেদ বলেন, হোসাইন ও মোরসালিন সোমবার সকালে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। এরপর বাড়ি ফেরেনি। সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়। মঙ্গলবার সকাল ৬টার দিকে কুইল্লার বিলে দুই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল রেজা বলেন, শিশুদের গায়ে কোনও আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে বিলের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৮:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১