ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আগামীকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা

জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামী ৭ জুলাই পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সময় ব্যাংকিং কার্যক্রম ও লেনদেনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকে লেনদেন হবে সকাল ১০ টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত।

আজ বুধবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত চলবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে থাকার কারণে ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় মোট ৩ দিন ব্যাংক বন্ধ থাকবে।

সরকার প্রজ্ঞাপনে যে নির্দেশনা দিয়েছে তাতে বলা হয়েছে, বৃহস্পতিবার ১ জুলাই থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌ পথে গণপরিবহন ও যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে স্বাস্থ‌্যবিধি মেনে নিজস্ব ব‌্যবস্থাপনায় শিল্প কারখানা চালু রাখা থাকবে। এছাড়া ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। সে অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আগামীকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা

আপডেট টাইম : ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১