ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

১৯৭১ সালের খালেদা জিয়ার বন্দিত্ব স্মরণে বিএনপির আলোচনা

নিউজ ডেস্ক : ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দুই সন্তানসহ গ্রেফতার হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে সেদিন বন্দি হয়েছিলেন দুই শিশু সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান। এদের মধ্যে দ্বিতীয় জন মারা গেছেন। শুক্রবার (২ জুলাই) বিএনপির উদ্যোগে দিনটিকে স্মরণ করে আলোচনা সভা করেছেন দলটির নেতারা।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জানান, মুক্তিযুদ্ধকালে পাক হানাদার বাহিনী খালেদা জিয়া ও তার দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমানকে বন্দি করেছিল। দিনটিকে স্মরণ করে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি’র আয়োজনে আলোচনা সভা করা হয়েছে। নতুন প্রজন্মকে খালেদা জিয়া ও জিয়া পরিবারের দেশপ্রেমের কথা জানাতেই এই আলোচনা সভা।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।

বিএনপির একটি দায়িত্বশীলসূত্র জানায়, খালেদা জিয়া গুলশানের ‘ফিরোজা’য় চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসকরা নিয়মিত তাকে পর্যবেক্ষণ করছেন। গত ২৭ এপ্রিল ভর্তির পর এভার কেয়ার হাসপাতাল থেকে ১৯ জুন সাড়ে ৮টার দিকে গুলশানের বাসভবনে ফিরেন তিনি।
সূত্র : বাংলা ট্রিবিউন

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

১৯৭১ সালের খালেদা জিয়ার বন্দিত্ব স্মরণে বিএনপির আলোচনা

আপডেট টাইম : ০৮:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১