ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

নরসিংদীতে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ২

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশা চালকসহ দুইজন নিহত।

আজ শুক্রবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন (২০) মাধবদীর কান্দাইল পশ্চিমপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে। অন্যজন ফারিকুল ইসলাম (৩১)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর এলাকার বাসিন্দা।

মাধবদী ফায়ার সার্ভিস ও ইটাখোলা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান সিলেট অভিমুখে যাচ্ছিল। ভ্যানটির সামনে দিয়েই মহাসড়ক ধরে মাধবদীর দিকে চলছিল রিকশাটি। এ সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যাওয়ার আগে রিকশাটিকে পেছন থেকে চাপা দেয়।

ঘটনাস্থলেই রিকশা চালক সাব্বির হোসেন ও রিকশা আরোহী ফারিকুল ইসলাম নিহত হয়। পরে মাধবদী ফায়ার সার্ভিস গিয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতারের মর্গে প্রেরণ করে।

টাখোলা হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, কার্ভাডভ্যানের চাপায় দুজন নিহত হয়েছে। কার্ভাডভ্যানটি এখনও উদ্ধার হয়নি, আমাদের সদস্যরা এনিয়ে কাজ করছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

নরসিংদীতে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ২

আপডেট টাইম : ০৯:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১