ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ,বিপাকে ব্যবসায়ী ও শ্রমীকরা কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। টাঙ্গাইলের নাগরপুরে বাবা হত্যা করলো ছেলে গোবিন্দগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে সাইনবোর্ড যেখানেই যাচ্ছেন মানুষের সাড়া ও ভালোবাসা পাচ্ছেন: হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার” বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল

রেকর্ড রেমিট্যান্স: প্রবাসী ভাই-বোনদের প্রতি অর্থমন্ত্রীর কৃজ্ঞতা,ধন্যবাদ

বিশেষ প্রতিবেদক : বিদায়ী ২০২০-২০২১ অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ১০ হাজার ১১৪ কোটি টাকা। ২০১৯-২০২০ অর্থবছরের চেয়ে গত অর্থবছরে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৬ শতাংশ। এজন‌্য প্রবাসীদের ধন‌্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

সোমবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থমন্ত্রী প্রবাসীদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘২০১৯-২০২০ অর্থবছরে প্রধানমন্ত্রীর নির্দেশিত রেমিটেন্সে ২ শতাংশ নগদ প্রনোদণায় প্রবাসী আয়ের এ ঊর্ধ্বমুখী ধারার জন্য রেমিটেন্স পাঠানো সব ভাই-বোনদের প্রতি আমার কৃজ্ঞতা, তাদেরকে ধন্যবাদ জানাই।’

এদিকে, সোমবার বিকেল পর্যন্ত প্রবাসী আয় ও রপ্তানি আয় মিলিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে ৪৬ বিলিয়ন ডলারের ওপরে। এর আগে গত মে মাসের শুরুতে রিজার্ভ ৪৫ বিলিয়ন বা ৪ হাজার ৫০০ কোটি ডলার ছাড়িয়েছিল।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শুরুতে অনেকে সমালোচনা করে বলেছিলেন এটি টেকসই হবে না। কিন্তু সব সমালোচনাকে পেছনে ফেলে ২০১৯-২০২০ অর্থবছরের তুলনায় ৩৬.১০ শতাংশ বেড়ে ২০২০-২০২১ অর্থবছর শেষে দাঁড়িয়েছে ২৪.৮ বিলিয়ন মার্কিন ডলার। যে কারণে আমাদের রিজার্ভের পরিমাণ অতিক্রম করে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪৬ বিলিয়ন মার্কিন ডলার।’

অর্থমন্ত্রী বলেন, ‘প্রবাসী আয়ের এ ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার জন্য সরকারের প্রবাসী আয় পাঠানোর নিয়মকানুন সহজ করে দেওয়া, সময়োপযোগী ২ শতাংশ নগদ প্রণোদনাসহ বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আমাদের এ অর্জন দিন দিন বেড়েই চলেছে। আমাদের প্রত্যাশা এটি আরও বাড়বে। এ বিষয়ে সরকারের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। কাউকে হয়রানি করা হয় না। সময়মত এর উপকারভোগীর হাতে পৌঁছে যায়। এ কারণে এটি দিন দিন বেড়েই চলেছে। নতুন শুরু হওয়া অর্থবছরেও এ সুযোগগুলো রাখা হয়েছে। এটা বাড়তেই থাকবে, ইনশাআল্লাহ।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার

রেকর্ড রেমিট্যান্স: প্রবাসী ভাই-বোনদের প্রতি অর্থমন্ত্রীর কৃজ্ঞতা,ধন্যবাদ

আপডেট টাইম : ১০:২৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১