ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কুমিল্লায় এক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জে লিজের পুকুর নিয়ে দ্বন্দ্বের জেরে আবদুর রহিম (৪০) নামের এক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে।

আজ মঙ্গলবার (০৬ জুলাই) সকালে উপজেলার উত্তর ঝলম ইউনিয়নের ধিকচান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রহিম ওই গ্রামের জায়েদ আলীর ছেলে এবং ৪ নম্বর ঝলম উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত রহমত আলীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধিকচান্দা গ্রামে একটি পুকুর ইজারা নিয়ে আবদুর রহিমের সঙ্গে প্রতিবেশী মৃত ছেরাজুল হকের ছেলে রহমত আলীর বিরোধ চলছিল। সকালে বিষয়টি নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আবদুর রহিমের গলায় কাঁচি দিয়ে আঘাত করে রহমত। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার পর রহমত আলীকে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি জব্দ করা হয়েছে পুলিশ। অভিযুক্ত রহমত আলীকে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

কুমিল্লায় এক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

আপডেট টাইম : ১০:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১