ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অনিমেষ মন্ডল জানান, বুধবার রাতে ঝালকাঠি শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাব্বির খান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

ওসি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫(২) ২৯(১)/৩১(২) ধারায় এ মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মামলার এজাহারে বলা হয়েছে, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল তার ফেসবুক আইডি থেকে গত ৪ জুলাই রাত ১০টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের জড়িয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে বিভ্রান্তিকর, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করেন।

রফিকুল ইসলাম জামাল ২০০৮ সালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ১০:৪৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১